পঞ্চগড়ে মাওলানা মাহবুব হোসাইন-এর বিরুদ্ধে বলাৎকারের গুরুতর অভিযোগ
পঞ্চগড়
জেলার বোদা উপজেলার ৫ নং বড়শশী ইউনিয়নের হাজিপাড়া হাফিজিয়া মাদ্রাসার
প্রধান শিক্ষক এবং ভাউলাগঞ্জ দাখিল মাদ্রাসা সংলগ্ন বাজার মসজিদের খতিব
মাওলানা মাহবুব হোসাইন-এর বিরুদ্ধে বলাৎকারের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ
সূত্রে জানা গেছে, মাওলানা মাহবুব হোসাইন তার মাদ্রাসারই এক ছাত্রকে
বলাৎকার করেছেন। ভুক্তভোগী ওই ছাত্র ৫ নং বড়শশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের
নাউতারী সুয়েরপাড় এলাকার সোনাহারের ছেলে।
এই
ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে
আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। তবে, এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও
সম্পূর্ণভাবে জানা যায়নি। ঘটনার সত্যতা যাচাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে
দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের
দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

0 মন্তব্যসমূহ