পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশ্বনবী (সা.)-কে কটুক্তির অভিযোগে সঞ্জয় চন্দ্র রায় কে গ্রেফতার করেছে পুলিশ।

 


পঞ্চগড়ের বোদা উপজেলায় বিশ্বনবী (সা.)-কে কটুক্তির অভিযোগে সঞ্জয় চন্দ্র রায় কে গ্রেফতার করেছে পুলিশ। 

পঞ্চগড়ের বোদা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে সঞ্জয় চন্দ্র রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে বোদা থানা পুলিশ।  

আটককৃত সঞ্জয় চন্দ্র রায়, পিতা বিমল চন্দ্র রায়, সাং কালিতলা, ৪ নম্বর কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।  

বোদা থানা পুলিশ জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো স্পর্শকাতর ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।  

এদিকে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ আরও জানিয়েছে,“আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সকলকে শান্ত থাকার আহ্বান জানাই। কেউ যদি আইন ভঙ্গের চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ