পীরগঞ্জে গলা কাটা অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

 


রংপুরের পীরগঞ্জ উপজেলার খেদমতপুর ইউনিয়নের ঘেগারতল এলাকার পাশে এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আকলিমা বেগম (৬৫)। তিনি ওই এলাকার মোঃ হাকিম মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতরাত আনুমানিক রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় আকলিমা বেগমের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।

পীরগঞ্জ থানার একজন পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ