ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের রত্না নামের এইচএসসি পরীক্ষার্থীকে পরিকল্পিতভাবে ভারতে পাচার করা হয়েছে।
রত্নার মা বুকফাটা কান্নায় ভেঙে পড়ে বলেন,"আমি শুধু একটি কথাই বলব, আমার মেয়েটাকে আমি ফেরত চাই।
আমার মেয়ে বলতেছিল আমাকে চাকরির জন্য ১২ দিনের একটি ট্রেনিং করানো হচ্ছে হলপাড়ায়! তারা ওকে নাকি ভালো চাকরির কথা বলে বাইরে নিয়ে গেছে। এখন আমি আমার মেয়ে ছাড়া কিভাবে বাঁচব?"
পুলিশ বলছে, কলেজছাত্রীকে ফেরত আনার চেষ্টা চলছে।

0 মন্তব্যসমূহ