ছেলের মরদেহ দেখতে এসে মারা গেলেন মা


 ছেলের মৃত্যুর খবর শুনে মরদেহ দেখতে এসেছিলেন মা। এসময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনিও।

এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  (২৬ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের যশোহর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে যশোহর গ্রামের আব্দুস সালাল (৫৫) ফজরের নামাজ পড়ার জন্য অজু করতে টিউবওয়েলের পাশে যান। সেখানে হঠাৎ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাশের গ্রামের ছোট ছেলের বাসা থেকে ছুটে আসেন মা সকিমন নেছা (৭৩)। ছেলের মরদেহ দেখেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সকাল সাড়ে ৮টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন। দুপুর আড়াইটায় পারিবারিক কবরস্থানে মা–ছেলের জানাজা সম্পন্ন করে পাশাপাশি দাফন করা হয়।

বোচাগঞ্জ উপজেলার ৫ নম্বর ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি হৃদয়বিদারক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ