রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের শেরপুর গ্রামে বিয়ের দাবিতে অনশন করছেন মনিরা নামের এক তরুণী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রিফাত নামে এক যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে মনিরার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। ওই সময় তারা বিভিন্ন পার্কে ঘুরে বেড়াতেন এবং ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়।
সম্প্রতি তাদের বিয়ের কথা বললে তিনি চার লাখ টাকা যৌতুক দাবি করেন রিফাত। কিন্তু যৌতুক দিতে অস্বীকৃতি জানালে রিফাত বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে পালিয়ে যান।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত তিন দিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন মনিরা। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

0 মন্তব্যসমূহ