হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

রাজধানীর হাজারীবাগে থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, জান্নাত আরা রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সে এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিলো।

প্রাথমিকভাবে পুলিশ বলছে, রুমী আত্মহত্যা করেছে। পারিবারিকভাবে মানসিক চাপে থাকার কথা জানান পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ