গোপালগঞ্জের মুকসুদপুরে মোহাম্মদ মাহমুদুল হাসান শিকদার (৫১) নামের এক মাদরাসা শিক্ষকে বিরুদ্ধে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার প্রায় আট দিন পর বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
অভিযুক্ত মাহমুদুল হাসান বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদ শিকদারের ছেলে এবং মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদরাসার পঞ্চম জামাতের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী শিক্ষার্থীর আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশি পাহারায় মাদারীপুরের রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

0 মন্তব্যসমূহ