কানে হেডফোন, মোবাইলে মগ্নতাই হলো কাল: নীলফামারিতে ট্রেনের ধাক্কায় ঝরল যুবকের তাজা প্রাণ!

 

প্রযুক্তির অসতর্ক ব্যবহারে ফের ঝরল একটি তাজা প্রাণ। কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলার সময় ট্রেনের হর্ন পৌঁছায়নি কানে, আর তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। নীলফামারীতে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হৃদয় রায় (২৫) নামের এক যুবক।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের পৌর শহরের আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় রায় পার্শ্ববর্তী দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক কানে হেডফোন লাগিয়ে আপন মনে ফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনটি বারবার হর্ন দিলেও হেডফোনের কারণে তিনি তা শুনতে পাননি। মুহূর্তের অসতর্কতায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ