পঞ্চগড়ে দুই সন্তানের জননীর অনশন, পরকীয়া প্রেমিক উধাও


 পঞ্চগড়ে গোপনে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে পরকীয়ার সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী জুলেখা বেগম। বিয়ে না করলে ওই বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।


ঘটনাটি ঘটেছে পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায়। সোমবার সকালে পরকীয়া প্রেমিক রেজাউল করিম ওরফে বাবুর বাড়িতে অনশন শুরু করেন জুলেখা বেগম। তবে অনশনের খবর ছড়িয়ে পড়তেই প্রেমিক বাবু বাড়ি থেকে পালিয়ে যান।


জানা যায়, জুলেখা বেগম (জুলি) মিলগেট এলাকার ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী। অভিযোগ অনুযায়ী, পাশ্ববর্তী একটি কাপড়ের দোকানের কর্মচারী বাবু ২০২১ সালে গোপনে জুলেখার গোসলের ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কেও বাধ্য করা হয় জুলেখাকে। পরে আরও একাধিক আপত্তিকর ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।


এছাড়াও প্রেমিক বাবুর অনুরোধে এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ তুলে তাকে দেওয়া হয় বলে জানান জুলেখা। শুরুতে বিষয়টি গোপন থাকলেও গত এক বছর ধরে এলাকাবাসী ও জুলেখার স্বামী বিষয়টি জানতে পারেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে স্বামী স্বপন আলী তাকে পুনরায় গ্রহণ করতে অস্বীকৃতি জানান।


পরিবার ও সমাজ থেকে প্রত্যাখ্যাত হয়ে রবিবার সকালে জুলেখা বেগম প্রেমিকের বাড়িতে গেলে বাবু পালিয়ে যান। এ সময় বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তবে জুলেখা বেগম জানান,

“আমার স্বামী সব জেনে গেছে, সে আর আমাকে গ্রহণ করবে না। তাই আমাকে বাবুকে বিয়ে করতেই হবে। বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করবো।”


এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। শতশত নারী-পুরুষ জুলেখাকে এক নজর দেখতে প্রেমিকের বাড়িতে ভিড় করছেন, ফলে আরও বিপাকে পড়েছেন দুই সন্তানের এই জননী।


এলাকাবাসী অভিযুক্ত পরকীয়া প্রেমিক বাবুর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন।

সংগ্রহীত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ