লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
২৪ জানুয়ারী (শুক্রবার) ভোর ৪ টায় উপজেলার জমগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম রাশেদুল ইসলাম। তিনি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্ত পিলার ৮০১/১১-এস এর নিকট দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের টহল দল তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বিএসএফ তাকে আটক করেছে। এ ঘটনায় তাকে দেশে ফিরিয়ে আনার জন্য বিজিবি কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রেখেছে।

0 মন্তব্যসমূহ