ভাউলাগঞ্জে ঝড়-বৃষ্টির মধ্যে খেজুর কুড়াতে গিয়ে পুকুরে পড়ে ২য় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

 


পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জের  ভূজারীপাড়া এলাকায় ঝড়-বৃষ্টির সময় খেজুর কুড়াতে গিয়ে পুকুরে পড়ে এক ২য় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুটি ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা শাজাহান সুটুর কন্যা। শাজাহান সুটু স্থানীয় ভাউলাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের কেরানি হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়-বৃষ্টির মধ্যে খেজুর কুড়ানোর জন্য বাড়ির পাশের এলাকায় গেলে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত ডাক্তার এর কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। এ ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ