নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
জানা গেছে- চিলাহাটির টিটিপাড়ার ধরিউদ্দিনের ছেলে হীরা ঘরের টাইলসের কাজ করতে যায়।
এ সময় হীরা গ্র্যান্ডিং মেশিন দিয়ে টাইলস কাটার সময় গ্র্যান্ডিং মেশিনের তার খুলে শরীরে স্পর্শ করলে হিরা বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয়রা, তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
.jpeg)
0 মন্তব্যসমূহ