পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা।
এলাকার একজন নিরীহ কারেন্ট মিস্ত্রি আশরাফুলের ছোট্ট ছেলেকে নির্মমভাবে হত্যা করে ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত বাথরুমে ফেলে রাখা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
এই অমানবিক ঘটনায় গ্রামবাসী, আত্মীয়স্বজন ও সচেতন মহলে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার আকাশ-বাতাস।

0 মন্তব্যসমূহ