পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মাড়েয়া আওলিয়ার ঘাটে নদীতে ডুবে দিপঙ্কর (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে তারা মাড়েয়া আওলিয়ার ঘাটে ঝিনুক ও সামুক কুড়াতে যান। কুড়াতে কুড়াতে দিপঙ্কর নদীর গভীর পানিতে চলে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না বলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যেই তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
দিপঙ্করের বাড়ি মাড়েয়া ইউনিয়নের প্রধানহাট জাকিরপাড়ায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 মন্তব্যসমূহ