পঞ্চগড়ের দেবীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০০ গাছ রোপণ।

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়নে আলহাজ্ব শফিউল্লাহ সুফি সাহেবের উঠান বৈঠকের পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ রোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে জামায়াতের উদ্যোগে প্রায় ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসীরা অংশ নেন।

জামায়াত নেতারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ