ঠাকুরগাঁওয়ের মাদক সম্রাজ্ঞী তসলিমা বেগম (৩০)। বিয়ের ৬ বছর পর মাদক ব্যবসায়ী স্বামী পুলিশের সাথে কথিত ব ন্দু ক যু দ্ধে নি হ ত হোন। এরপর থেকে স্বামীর মাদক ব্যবসা সামলে নিচ্ছেন তিনি।


তার বিরুদ্ধে ৪টি মাদক মামলা থাকলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও পুলিশ একাধিকবার অভিযান পরিচালনা করে তার বাড়ী থেকে মাদক ও টাকা উদ্ধার করলেও তসলিমাকে আটক করতে পারেনি।


৭ বছর পর সফল পুলিশ। গত রবিবার রাতে তাকে ১২ বোতল ফেন্সিডিলসহ আ ট ক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় তার নিকট মাদক বিক্রির ১ লক্ষ ৯ হাজার নগদ টাকা উ দ্ধা র করা হয়েছে।


সোমবার(৩ নভেম্বর) সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার ওসি দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।


তসলেমা বেগম উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের পারুয়া গ্রামের কু খ্যা ত মাদক ব্যবসায়ী আক্তাবুল ইসলামের স্ত্রী। স্বামী মা রা গেলেও এলাকায় বড় নেটওয়ার্ক গড়ে তুলেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।