ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত বেড়ে ৮ জন

 


চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষে এখন পর্যন্ত ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর সদরের হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় ৮জন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় হরিনা এলাকায় দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় দুজন নিহতসহ বেশ কয়েকজন আহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় লঞ্চ দুটি কোন গন্তব্যে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ