নীলফামারীর ডোমারে টয়লেটে যুবকের ঝুলন্ত ম'র'দেহ উদ্ধার

 

নীলফামারীর ডোমারে নিজ বাড়ির টয়লেটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গৌরাঙ্গ ওই এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন গৌরাঙ্গ। সকালে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করতে গিয়ে টয়লেটের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ