পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী, ১৪ ফেব্রুয়ারি বিকেলে পৌর এলাকার সবুজপাড়া মহল্লার লাবুর ভাড়াবাড়িতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. সাইফুল ইসলাম ও জুথি একসঙ্গে অবস্থানকালে স্থানীয়দের নজরে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় বলে জানা গেছে।
জুথি, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবে জুথি আবৃত্তি শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করতেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ঘটনার পর সাইফুল ইসলামের স্ত্রী সখিনা খাতুন দেবীগঞ্জ থানা-এ একটি এজাহার দায়ের করেছেন।
অন্যদিকে, জুথির স্বামী সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে যাঁরা লেখালেখি করছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সোর্সঃ সত্যের সন্ধানে

0 মন্তব্যসমূহ