পঞ্চগড়ে টিসিবির ডিপো থেকে আসা ট্রাকে তেলের পরিবর্তে মিলল পানির বোতল

 


পঞ্চগড়ের বোদা উপজেলায় টিসিবির ডিপো থেকে আসা একটি ট্রাকে সয়াবিন তেলের পরিবর্তে মিলেছে পানির বোতল। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও এলএসডি গোডাউনে ট্রাক আনলোড করার সময়। দিনাজপুরের দশমাইল টিসিবি ডিপো থেকে আসা ট্রাকটিতে তেল বোঝাই থাকার কথা ছিল। কিন্তু শ্রমিকরা ওজনে গরমিল বুঝতে পেরে একটি কাটুন খুললে দেখা যায়, ২ লিটারের তেলের বোতলের ভেতরে ভরা শুধু পানি। তথ্যসূত্র বার্তা বাজার।


প্রতিটি কাটুনে থাকার কথা ছিল ৯ বোতল তেল, যার মোট পরিমাণ ১৮ লিটার। কিন্তু বাস্তবে পাওয়া যায় ৯ বোতল পানিভর্তি বোতল। তাৎক্ষণিকভাবে গোডাউনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং পুরো চালান যাচাই শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডিপো থেকে পণ্য লোডিংয়ের সময় অথবা পরিবহনের পথে এই জালিয়াতি ঘটতে পারে।


এ ঘটনায় স্থানীয় প্রশাসন তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ডিপো, পরিবহন ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মচারীদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ