তারাগঞ্জে চাঞ্চল্যকর সানজিদা হত্যা মামলার ঘটনার বিবরণী:

 

তারাগঞ্জে চাঞ্চল্যকর সানজিদা হত্যা মামলার ঘটনার বিবরণী:-

এনামুল হক দুখু  তারাগঞ্জে চাঞ্চল্যকর সানজিদা হত্যা মামলার ঠাণ্ডা মাথার খুনি মোঃ মুজাহিদ ইসলাম (১৮)|


সিনেমার কাহিনীকেও হার মানিয়েছে তাঁর ঠাণ্ডা মাথা! ঘটনার দিন সে সানজিদাকে কৌশলে পাটক্ষেতের ভিতরে নিয়ে যায়| পাটক্ষেতের ভিতরে তাকে মোবাইলে একটি ভিডিও দেখায়| তারপর সানজিদাকে ধর্ষণ করে| সানজিদা চিৎকার করলে তাঁর বুকের ওপরে চড়ে তাঁর গলা টিপে ধরে তাকে হত্যা করে| এরপর সানজিদার মৃত্যু নিশ্চিত করে পাটক্ষেত থেকে পালিয়ে যায় ঘাতক মুজাহিদ|


পরের দিন সকালবেলা এলাকাবাসি যখন সানজিদার মরদেহ পাটক্ষেতে দেখতে পান তখন সবার সাথে ওই পাটক্ষেতে সানজিদার নিথর দেহ দেখতে যান ঠাণ্ডা মাথার খুনি মুজাহিদ ইসলাম|


পরে সোমবার (২২ জুন) থানা পুলিশ তাকে তাঁর নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে| এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছেন|

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ